বারাসতের কাজীপাড়ায় একটা পথ কুকুরকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠল প্রাক্তন এক সেনা কর্মীর বিরুদ্ধে - The News Lion

বারাসতের কাজীপাড়ায় একটা পথ কুকুরকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠল প্রাক্তন এক সেনা কর্মীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ      বারাসতের কাজীপাড়ায় একটা পথ কুকুরকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠল প্রাক্তন এক সেনা কর্মীর বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।  বারাসত আদালতের  এক আইজীবী কাজিপাড়ার প্রাক্তন সেনা কর্মী জাকির মণ্ডলের বিরুদ্ধে  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পশু প্রেমিদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। যদিও জাকিরের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে বারাসতের দক্ষিন কাজীপাড়া এলাকার বাসিন্দা শেখ আশিক উল ইসলাম পেশায় আইনজীবী। তাঁর বাড়ির পাশেই থাকেন প্রাক্তন সেনাকর্মী   জাকির মণ্ডল। আইনজীবী বাড়ির সামনের রাস্তার পথ কুকুরদের  খাবার দিতেন। অসুস্থ হলে যত্নও করতেন। অভিযোগ প্রতিবেশী জাকির মন্ডল কুকুর নিয়ে খুব অসন্তুষ্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি গাড়ি বের করার সময় একটি পথ কুকুর গাড়ির তলায় চাপা পড়ে। এই ঘটনা জানার পর আইনজীবী  আশিক  প্রতিবাদ করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসাও হয়েছিল। অভিযোগ, ওই দিন দুপুরে রাস্তার উপর থাকা অপর দুই কুকুরের বাচ্চাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ প্রতিবেশী জাকিরের বিরুদ্ধে । সংকটজনক অবস্থায় ওই দুটি কুকুরের বাচ্চা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 


এরপর আশিক  বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন ইচ্ছাকৃতভাবে একটি কুকুর বাচ্চাকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে। অপর দুটি কুকুর বাচ্চাকে পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। এই নৃশংসতার প্রতিবাদ করায় প্রতিবেশী  জাকির মন্ডল   আমাদের হুমকি দিচ্ছেন। একজন প্রাক্তন সেনাকর্মী কিভাবে এতটা হৃদয়হীন হতে পারেন? আমি আইনগত পদক্ষেপের দাবি জানিয়ে থানায় ওনার বিরুদ্ধে  অভিযোগ করেছি। কিন্তু এখনও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।


 জাকির মন্ডলের পরিবারের দাবি দুর্ঘটনাকে পরিকল্পিত আক্রমনের রূপ দেওয়া হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.